আসছে ৫০ হাজার মেগাপিক্সেল ক্যামেরা !

প্রকাশঃ জানুয়ারি ১৭, ২০১৫ সময়ঃ ২:৫৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৫৮ অপরাহ্ণ

 

cameraআইটি প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

বাজারে আমরা সাধারণত ৩, ৫, ৮ অথবা ১০ মেগাপিক্সেল ক্যামেরা দেখে থাকি । এর চেয়ে বেশী হলে বড় জোর ১৩ বা ১৬ মেগাপিক্সেল ক্যামেরা৷ কিংবা তার থেকেও আর একটু বেশি।

কিন্তু তাই বলে ৫০ হাজার মেগাপিক্সেল বা ৫০ গিগাপিক্সেল ! আশ্চর্যের হলেও এটাই সত্যি।

বিবিসি সূত্রে জানা গেছে, ৫০ হাজার মেগাপিক্সেলের এমনই এক ক্যামেরা তৈরি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার ইঞ্জিনিয়ার ডেভিড ব্রেডি এবং প্র্যান্ট স্কুল অব ইঞ্জিনিয়ারিং-এর প্রফেসর মাইকেল ফিটজপ্যাট্রিক।

আর এই ক্যামেরা তৈরি করতে সহায়তা করেছে ইউনিভার্সিটি অব ক্যারোলিনা এবং ইউনিভার্সিটি অব অ্যারিজোনার বিজ্ঞানীরা।

সুত্রে আরও জানা গেছে, ৫০ গিগাপিক্সেল বা ৫০,০০০ মেগাপিক্সেলের এই ক্যামেরাটিতে রয়েছে ৯৮টি ক্ষুদ্র ক্ষুদ্র ক্যামেরা। নির্মাতারা প্রোটোটাইপ এই ক্যামেরাটির নাম দিয়েছেন ‘অ্যাওয়ার টু’।

তাদের দাবি এই ক্যামেরার মাধ্যমে সমস্ত রকমের ছবি খুব নিখুঁতভাবে তোলা যাবে৷ এমনকি ফটোগ্রাফারের চোখ এড়িয়ে যাওয়া অনেক জিনিসও স্পষ্ট হয়ে ফুটে উঠবে ক্যামেরাটির তোলা ছবিতে ৷

তবে নির্মাতারা জানিয়েছেন এই ক্যামেরাটিকে এখনই বাজারে আনা হবে না বলে ৷ নির্মাতারা নিখুত পর্যবেক্ষন করে জানিয়েছেন , ৫০ গিগাপিক্সেল ক্যামেরাটি এখনই বাজারে আনা না হলেও ২০২০ সালের মধ্যে তা বাজারে ছাড়া হতে পারে।

প্রতিক্ষণ/এডি/মাসুদ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G