আসছে ‘নুরু মিয়া ও তার বিউটি ড্রাইভার’

প্রকাশঃ ফেব্রুয়ারি ১২, ২০১৭ সময়ঃ ৩:৫২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৫২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

nuruসম্প্রতি সিনেমাটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে তরুণ নির্মাতা মিজানুর রহমান লাবু নির্মিত চলচ্চিত্র ‘নুরু মিয়া ও তার বিউটি ড্রাইভার’। আগামী ৩১ মার্চ সারা দেশে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। এতে নুরু মিয়ার চরিত্রে ফজলুর রহমান বাবু এবং বিউটি চরিত্রে নবাগত ক্যামেলিয়া রাঙা অভিনয় করেছেন।

পরিচালনার পাশাপাশি সিনেমাটির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্যও লিখেছেন মিজানুর রহমান লাবু। এ প্রসঙ্গে লাবু বলেন, ‘নুরু মিয়া ও তার বিউটি ড্রাইভার’ সিনেমাটি সেন্সর বোর্ডে প্রশংসিত হয়েছে। আশা করছি, দর্শকদের কাছেও প্রশংসিত হবে। সিনেমাটি মুক্তির জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছি।

যাদুর কাঠি মিডিয়া প্রযোজিত এ চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন শাহাদাৎ হোসেন, এস এম মহসিন, শিমুল খান, মাহমুদ, মিলি মুন্সি, পপি কুজুর প্রমুখ।

২০১৫ সালের ১৮ নভেম্বর রাজধানীর একটি রেস্তোরাঁয় এ চলচ্চিত্রের মহরত অনুষ্ঠিত হয়। রাজধানীর কড়াইল বস্তিতে শুটিং শুরু করে রাজধানীর উত্তরা, ছবিরহাট, টিএসসি, ইস্কাটন গার্ডেন রোড, কুমিল্লার দাউদকান্দি ও টাঙ্গাইলে বিভিন্ন লোকেশনে ছবিটির দৃশ্যধারণ করা হয়েছে ।

প্রতিক্ষণ/এডি/এস.আর.এস

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G