ইনটেক অনলাইনের মূল্য সংবেদনশীল তথ্য নেই

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৮, ২০১৫ সময়ঃ ১১:৩৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৩৫ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

intechঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এর নোটিশের প্রেক্ষিতে শেয়ারবাজারে তালিকাভুক্ত তথ্য ও প্রযুক্তি খাতের কোম্পানি ইনটেক অনলাইন লিমিটেডের শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ার পেছনে কোন মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানীটি।

ডিএসই সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে এ কোম্পানির শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ছে। এর কারণ জানতে কোম্পানিটিকে নোটিশ পাঠায় ডিএসই। কিন্তু ডিএসইর নোটিশের জবাবে কোম্পানিটি জানিয়েছে, তাদের শেয়ারের দর অস্বাভাবিক হারে বাড়ার পেছনে কোন মূল্য সংবেদনশীল তথ্য নেই।

উল্লেখ্য গত এক মাসে এ কোম্পানির শেয়ার দর ২.৪ টাকা বা ১৯.০৪ শতাংশ বেড়েছে। অর্থাৎ কোম্পানির শেয়ার দর ১২.৬ টাকা থেকে বেড়ে ১৫ টাকা পর্যন্ত হয়েছে।

প্রতিক্ষণ/এডি/হৃদয়

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G