ইসলামী বীমা এর মৃত্যুদাবী চেক প্রদান

প্রকাশঃ এপ্রিল ২৬, ২০১৫ সময়ঃ ৫:০০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৪৭ অপরাহ্ণ

মোঃ হারুন-উর-রশীদ,ফুলবাড়ী (দিনাজপুর)

news & pic fulbari dinajpur 26-04-2015দিনাজপুরের ফুলবাড়ীতে গত শনিবার বিকেলে পৌরসভা সভাকক্ষে মেঘনা লাইফ ইন্সুরেন্স এর ইসলামী বীমা (তাকাফুল) এর মৃত্যুদাবী পরিশোধ করা হয়েছে।

মেঘনা লাইফ ইন্সুরেন্স এর আওতায় ইসলামী (তাকাফুল) এ বীমাকারী উপজেলার দক্ষিন বাসুদেবপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে ইব্রাহিম মন্ডল মৃত্যুবরণ করায় তার স্ত্রী সাহারা সুলতানা এর হাতে এই মৃত্যুদাবীর অর্থের চেক প্রদান করা হয়।
মৃত্যুদাবী পরিশোধ উপলক্ষে পৌরসভা সভাকক্ষে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সুধী সমাবেশে ইসলামী বীমা (তাকাফুল) এর ফুলবাড়ী ইউনিট ম্যানেজার শামীম কবির চৌধুরী কালাম এর সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ খুরশিদ আলম মতি, বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র মুরতুজা সরকার মানিক,পৌর কাউন্সিলর নজরুল ইসলাম,বীমা কোম্পানীর রিজিওন্যাল ম্যানেজার আনোয়ার হোসেন,জেলা সমন্বয়কারী আবু নাসের ও বীমা কোম্পানীর বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

 

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G