ইসলামী ব্যাংকের আরডিএস প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশঃ এপ্রিল ২৪, ২০১৭ সময়ঃ ৫:০৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:০৩ অপরাহ্ণ

শেখ সাইদুল হাসান:

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর রাজশাহী জোনের পল্লী উন্নয়ন প্রকল্পের (আরডিএস) কেন্দ্র প্রধানদের প্রশিক্ষণ কর্মসূচি রোববার রাজশাহীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়।

ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের ভাইস-চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আহসানুল আলম।

ম্যানেজিং ডাইরেক্টর ও প্রধান নির্বাহী মোঃ আব্দুল হামিদ মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ মাহবুব-উল-আলম, মোহাম্মদ মুনিরুল মওলা, আবু রেজা মোঃ ইয়াহিয়া এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রাজশাহী জোন প্রধান মোঃ ফয়জুল কবির বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে প্রাণী সম্পদ উন্নয়ন শীর্ষক আলোচনা উপস্থাপন করেন চাঁপাইনবাবগঞ্জ যুব প্রশিক্ষণ কেন্দ্রের সহকারি প্রশিক্ষক (পশুপালন) মোঃ আবু সায়েম।

আরডিএসের কেন্দ্র প্রধানদের মধ্যে অনুভূতি ব্যক্ত করেন মোছাঃ বিলকিস বাবর, লাইলী বেগম, শাকিলা বেগম, চম্পা রাণী ও শোভা রাণী প্রমুখ।

ব্যাংকের নির্বাহীবৃন্দ ও রাজশাহী জোনের অন্তর্গত ১৯টি শাখার নির্বাচিত ৪ শতাধিক আরডিএস সদস্য প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G