ইসি সমান সুযোগ নিশ্চিত করতে ব্যর্থ

প্রকাশঃ এপ্রিল ১৩, ২০১৫ সময়ঃ ৮:৫৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

ফাইল ফটো
ফাইল ফটো

আসন্ন তিন সিটি করপোরেশন নির্বাচনে নির্বাচন কমিশন (ইসি) বিরোধী দলের প্রার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে বার্থ হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।

সোমাবার বিকেল নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

রিপন বলেন, বিএনপির বেশিরভাগ নেতার বিরুদ্ধে রাজনৈতিক মামলা থাকায় অনেকেই প্রচারণায় অংশ নিতে পারছেন না। এছাড়া অনেকক্ষেত্রে আইনপ্রয়োগকারী সংস্থার সদস্যদের দ্বারা প্রার্থী এবং তার সমর্থকরা নাজেহাল হচ্ছেন।

তিনি বলেন, “প্রধান নির্বাচন কমিশনার এ ধরণের পরিস্থিতি যেন না ঘটে তার বিষয়ে ব্যবস্থা নেয়ার কথা বললেও বাস্তবে এর কোনো প্রতিফলন লক্ষ্য করা যাচ্ছেনা।

নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পুনরুদ্ধারে নিজ উদ্যোগে সচেষ্ট হবেন বলে এসময় আশা প্রকাশ করেন তিনি।

প্রতিক্ষণ/এডি/কামরান

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G