ইয়েমেনের বাংলাদেশিদের ফিরিয়ে আনতে তৎপরতা

প্রকাশঃ এপ্রিল ৫, ২০১৫ সময়ঃ ১২:২৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৫৭ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক:

14.-Sauইয়েমেনের বিভিন্ন শহরে শিয়া হুথি বিদ্রোহীদের অবস্থানের ওপর সৌদি আরব নেতৃত্বাধীন জোটের বিমান হামলা চলছে।

বিবিসির খবরে বলা হয়েছে, এমতাবস্থায় দেশটির বিভিন্ন শহরে আটকে থাকা কয়েক শ বাংলাদেশি জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও বাধ্য হয়ে দেশটিতে অবস্থান করছেন তারা।

ইয়েমেন থেকে তাদের উদ্ধার করে দেশে ফিরিয়ে আনতে ইতিমধ্যে কাজ শুরু করেছে মধ্যপ্রাচ্যে বাংলাদেশি কূটনীতিকরা।

কুয়েতের দুতাবাস থেকে বাংলাদেশি কিছু কূটনীতিক ইয়েমেনের প্রতিবেশি দেশ জিবুতিতে গেছেন। সেখান থেকে তাদের জাহাজ বা বিমানে করে দেশ ফিরিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছেন তারা।

ইতিমধ্যেই এডেন ও সানাসহ ইয়েমেনের যেসব শহরে বাংলাদেশিরা রয়েছেন সেসব শহরে তারা যোগাযোগ পয়েন্ট প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন।

তবে ইয়েমেনে থাকা অনেকে বাংলাদেশি দেশে ফিরতে চান না। নিরাপদ কোনো স্থান বা পাশের দেশে আশ্রয় নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন কেউ কেউ।

বিবিসি সূত্রে জানা গেছে, যারা এডেন থেকে বাংলাদেশে ফিরতে চান, তাদের জন্য ভারতের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে এবং দুপক্ষই নীতিগতভাবে এ ব্যাপারে একমত হয়েছে।

রোববার সকালে একটি ভারতীয় জাহাজ এডেনে যাওয়ার কথা রয়েছে। ভারতীয় নাগরিকদের নেওয়ার পর সুযোগ হলে তারা বাংলাদেশিদেরও সেই জাহাজে নেবে বলে জানা গেছে।

কারণ, দেশটিতে নিরাপত্তা ঝুঁকি এতোটাই বেড়েছে যে এক শহর থেকে অন্য শহরে যাওয়ার তেমন কোনো সহজ উপায় নেই।

প্রতিক্ষণ/এডি/নূর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G