ইয়েমেনে বিমান হামলা সৌদি আরবের

প্রকাশঃ মার্চ ২৬, ২০১৫ সময়ঃ ১২:২৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:২৮ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

kokokoইয়েমেনে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে বিমান হামলা শুরু করেছে সৌদি আরব এবং তার আরব মিত্ররা। বিমান হামলায় তিন হুথি কমান্ডার নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ওয়াশিংটনে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত এ ঘোষণা দিয়েছেন।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আবদেল আল-জুবায়ের বুধবার জানান ওই সামরিক অভিযানে উপসাগরীয় সহযোগিতা কাউন্সিল (জিসিসি) ভুক্ত দেশসহ (কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাহারাইন, ওমান ও কুয়েত) ১০টি দেশ অংশ নিয়েছে।

বুধবার সন্ধ্যা ৭টায় বিমান হামলার মাধ্যমে ওই অভিযান শুরু হয়। ইয়েমেনের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের শক্ত ঘাঁটি এডেন রক্ষায় এ হামলা চালানো হচ্ছে।

হুতি বিদ্রোহীরা এডেনের দিকে অগ্রসর হচ্ছে-এমন খবরের পরপরই সৌদির এ ঘোষণা এলো। সৌদি আরব ও তার মিত্রদের এ হামলার উদ্দেশ্য হুতি বিদ্রোহীদের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার ক্ষমতা ধ্বংস করা।

সৌদি নেতৃত্বাধীন যৌথ বাহিনী ইয়েমেনের বন্দরে না ভিড়তে বিদেশি জাহাজকে সতর্ক করে দিয়েছে। এছাড়া ইয়েমেনের আকাশসীমাকে ‘নিয়ন্ত্রিত স্থান’ ঘোষণা করা হয়েছে।

হোয়াইট হাউজ জানিয়েছে, প্রেসিডেন্ট বারাক ওবামা সৌদি নেতৃত্বাধীন হামলায় লজিস্টিক ও গোয়েন্দা সমর্থন দেয়ার অনুমোদন দিয়েছেন।

ইয়েমেনের বিদ্রোহীরা এখন দেশটির বিমান শক্তি এবং ব্যালেস্টিক ক্ষেপনাস্ত্র নিয়ন্ত্রণ করছে।

হুথি বিদ্রোহীরাও এক বিবৃতিতে সৌদি যুদ্ধবিমান সানার একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে বিমান চালানোর কথা নিশ্চিত করেছে। পাল্টা জবাব হিসেবে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে ওই বিবৃতিতে জানানো হয়।

এদিকে, উপসাগরীয় সহযোগিতা কাউন্সিলের দেশগুলোর সঙ্গে একাত্মতা প্রকাশ করে ইয়েমেনের প্রেসিডেন্ট ও জনগণকে রক্ষায় সব ধরণের সহযোগিতা দেওয়ার কথা জানিয়েছে মিশর।

এ হামলার মাধ্যমে সৌদি আরব ইরানের বিরুদ্ধে প্রক্সি যুদ্ধ শুরু করলো। ইয়েমেনের সাথে সৌদি আরবের দীর্ঘ সীমন্ত রয়েছে।

সূত্র: নিউইয়র্ক টাইমস, রয়টার্স

প্রতিক্ষণ/এডি/কেয়া

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G