একুশের চেতনাকে নষ্ট করছে খালেদা: কামরুল

প্রকাশঃ ফেব্রুয়ারি ২১, ২০১৫ সময়ঃ ১:৩৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৩৫ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম

1422868262আজকের এই দিনেও অবরোধ বহাল রেখে জাতির কাছে নিন্দিত হয়েছে খালেদা জিয়া। একই সাথে বিএনপি একুশের চেতনাকেও নষ্ট করছে বলে মন্তব্য করেন খাদ্য মন্ত্রী অ্যাডঃ কামরুল ইসলাম।

আজ শনিবার সকালে জাতীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে ভাষা সৈনিকদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সাথে আলাপ কালে তিনি এ মন্তব্য করেন।

কামরুল বলেন, বিএনপি-জামায়াত ঐক্য বধ্য হয়ে জঙ্গিবাদ ও সন্ত্রাসের মাধ্যমে স্বাধীনতা ও একুশের চেতনাকে ধ্বংস করারা অপ-তৎপরতা চালাচ্ছে।

নতুন প্রজন্মকে ঐক্যবদ্ধ হয়ে এই ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্যও আহবান জানান মন্ত্রী।

প্রসঙ্গত, কেন্দ্রীয় শহীদ মিনারে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পক্ষ থেকে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ মিনার প্রাঙ্গণ সর্বসাধারনের জন্য উন্মুক্ত করে দেওয়ার পর রাজনৈতিক, সাংস্কৃতিক ও বিশিষ্ট ব্যাক্তিবর্গরা ফুল দিরে ভাষা শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।

প্রতিক্ষণ/এডি/রবি

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G