এনআরবি ব্যাংকের শাখা উদ্বোধন

প্রকাশঃ মে ১০, ২০১৫ সময়ঃ ৪:৫১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৫৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

NRB-Bank_thereport24রাজধানীর প্রাণকেন্দ্র মতিঝিলের দিলকুশায় এনআরবি ব্যাংকের নতুন শাখার উদ্বোধন করা হয়েছে।

রবিবার দুপুর ১২টায় এ শাখা উদ্বোধন করেন ব্যাংকটির চেয়ারম্যান ইকবাল আহমেদ ওবিই।

এনআরবি ব্যাংকের বর্তমানে মোট শাখা সংখ্যা ১৩টি। যার মধ্যে ৪টি ঢাকায় অবস্থিত। আর ব্যাংকটির এটিএম বুথ রয়েছে ১৪টি।

প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মুখলেসুর রহমান বলেন, আজকের দিনটি ব্যাংকটির জন্য গুরুত্বপূর্ণ। আমরা মুনাফা নয়, উন্নত সেবাকে মূলধন করেই লক্ষ্য অর্জন করতে চাই। মতিঝিল দেশের অন্যতম বাণিজ্যিক এলাকা। যেখানে বিভিন্ন ব্যাংকের প্রায় ১১৫টি শাখা রয়েছে।

ব্যাংকটির চেয়ারম্যান ইকবাল আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মুখলেসুর রহমান, পরিচালনা পর্ষদের সদস্যরাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G