এসএসসি পরীক্ষার্থীদের খালেদার কার্যালয় ঘেরাও

প্রকাশঃ জানুয়ারি ৩১, ২০১৫ সময়ঃ ১১:২৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৩০ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক ,প্রতিক্ষণ ডটকম

khaleda officeবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয় ঘেরাও করেছে এসএসসি পরীক্ষার্থীরা।

আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার মধ্যেও বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের পক্ষ থেকে অবরোধ ও হরতাল কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল থাকায় খালেদা জিয়ার কার্যালয় ঘেরাও করা হয়েছে বলে জানা গেছে।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে কয়েকশত শিক্ষার্থী গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ের সামনে ৮৬ নম্বর রাস্তায় অবস্থায় নেয়।

এমন পরিস্থিতিতে খালেদার কার্যালয় এলাকায় পুলিশের সতর্কতা বাড়ানো হয়েছে।

গুলশান জোনের পেট্রোল ইনসপেক্টর আমজাদ হোসেন বলেন, যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত আছেন তারা।

প্রতিক্ষণ /এডি/গুলজার

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G