এসএসসি পরীক্ষা: চট্টগ্রামে প্রথমদিন অনুপস্থিত ২১৭

প্রকাশঃ ফেব্রুয়ারি ৬, ২০১৫ সময়ঃ ৮:০৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:০৮ অপরাহ্ণ

 নিজস্ব প্রতিবেদক,প্রতিক্ষণ ডট কম

images (2)এসএসসি পরীক্ষার প্রথমদিনে চট্টগ্রামে ২১৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। তবে কোন কেন্দ্রে বহিষ্কারের ঘটনা ঘটেনি।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান বাংলানিউজকে বলেন, সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে চট্টগ্রামে প্রথমদিনের এসএসসি পরীক্ষা সম্পন্ন হয়েছে। প্রথম দিনে ২১৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
তিনি জানান, প্রথম দিনের মোট ৮২ হাজার ৩৭৩ জন শিক্ষার্থীর মধ্যে ৮২ হাজার ১৫৬ জন শিক্ষার্থী উপস্থিত ছিল।
শুক্রবার সকাল ৯টায় শুরু হয়ে বেলা ১২টায় পরীক্ষা শেষ হয়েছে। পরীক্ষা চলকালীন সময়ে কোথাও কোন ধরণের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে ১৫৯ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ৯৮১ বিদ্যালয় থেকে এসব কেন্দ্রে পরীক্ষার্থীরা অংশ নিয়েছে বলে শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে।
পরীক্ষা নিয়ন্ত্রক জানান, চট্টগ্রামে বোর্ডে এবার ৮৮ হাজার ৬০২জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এরমধ্যে বিজ্ঞানে ২০ হাজার ১৯২, মানবিকে ২০ হাজার ৮৯৪ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৪৭ হাজার ৫১৭জন।
মোট পরীক্ষার্থীর মধ্যে চট্টগ্রাম জেলায় নগরীসহ পরীক্ষার্থীর সংখ্যা ৬৪ হাজার ১৪৯ জন। মহানগরে ২৪ হাজার ৮০, কক্সবাজার জেলায় ১১হাজার ৪১,রাঙামাটিতে ৬ হাজার ২৭,খাগড়াছড়িতে ৫ হাজার ৪৪৩ এবং বান্দরবানে ১ হাজার ৯৪৩জন।

প্রতিক্ষণ/এডি/কাজল

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G