কলকাতার ফিল্মফেয়ার পুরস্কার লড়াইয়ে শাকিব খান

প্রকাশঃ ফেব্রুয়ারি ৭, ২০১৭ সময়ঃ ৫:০৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:০৮ অপরাহ্ণ

Sakib 01২৫ ফেব্রুয়ারি ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে কলকাতার বাংলা ছবির ফিল্মফেয়ার পুরস্কার। এবারের আসরে সেরা নায়ক, নায়িকা, পরিচালক, ছবি, সংগীত, গায়ক, গায়িকা, গীতিকারসহ চলচ্চিত্রের বিভিন্ন বিভাগে দেওয়া হবে পুরস্কার। বাংলাদেশ থেকে এই পুরস্কারের জন্য Shakib_Khan.02‘শিকারি’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতা হিসেবে মনোনয়ন লড়াইয়ে রয়েছেন সুপারস্টার শাকিব খান। ইতিমধ্যে বিভিন্ন সামাজিক মাধ্যমে তার শুভাকাঙ্খিরা ভোট দেওয়ার জন্য প্রচারণাও শুরু করে দিয়েছে।

এ প্রসঙ্গে শাকিব বলেন, ‘একটা ভালো সিনেমা কীভাবে যে সবার মনে দাগ কাটতে পারে, এটা তারই প্রমাণ। ব্যবসার দিক থেকেও কিন্তু ছবিটি বেশ সফল। তা ছাড়া এরই মধ্যে শিকারি ভারতের কালাকার পুরস্কারে সেরা সিনেমা হয়েছে। অভিনয়শিল্পী হিসেবে যখন চারদিক থেকে এত খুশির খবর পাই, তখন আরও ভালো কাজের অনুপ্রেরণা আসে।’

শাকিব আরো বলেন, ‘ভারতের সম্মানজনক পুরস্কারের মধ্যে এটি অন্যতম। ভোটের লড়াইয়ে আছি জেনে ভালো লাগছে। বাংলাদেশ ও বাংলা ভাষাভাষীরাই এখন ভোট দিয়ে আমাদের জয়ী করতে পারেন।’

বাংলা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ২০১৭-এ বাংলাদেশের নায়ক-নায়িকার মধ্যে শাকিব ছাড়াও মনোনয়ন লড়াইয়ে আছেন ঈগলের চোখ ছবির জন্য জয়া আহসান, নিয়তি ছবির জন্য আরিফিন শুভ, শঙ্খচিল ছবির জন্য কুসুম সিকদার, হিরো ৪২০ ছবির জন্য নুসরাত ফারিয়াসহ আরও কয়েকজন।

প্রতিক্ষণ/এডি/এস.আর.এস

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G