কোকো’র কবর জিয়ারত করেছেন খালেদা

প্রকাশঃ এপ্রিল ৬, ২০১৫ সময়ঃ ১২:১৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৪৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

Khaleda-kokoবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন।

সোমবার বিকেল ৫টার দিকে বনানীর কবরস্থানে বেগম খালেদা জিয়া কোকোর কবর জিয়ারতে যান।

কবর জিয়ারত করতে গিয়ে খালেদা জিয়া কান্নায় ভেঙ্গে পড়েন। এ সময় এক হ্রদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।

কান্না শেষে খালেদা জিয়া কবরের পাশে কোরআন পাঠ করেন। এ সময় খালেদার সাথে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী সেখানে উপস্থিত ছিল।

চলতি বছরের ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় মারা যান আরাফাত রহমান কোকো। কিন্তু দলীয় কার্যালয়ে অবস্থান করার কারণে এতদিন তিনি কোকোর কবরে যেতে পারেননি। এমনকি ছোট ছেলেকে তিনি শেষ বিদায় জানান কার্যালয় থেকেই।

প্রতিক্ষণ/এডি/নূর/আপডেটেড

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G