কোকোর কুলখানি অনুষ্ঠান চলছে

প্রকাশঃ মার্চ ৪, ২০১৫ সময়ঃ ৩:১৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:১৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

kokoবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কুলখানির অনুষ্ঠান চলছে।

কুলখানি উপলক্ষে বাড্ডার আজিজিয়া মাদ্রাসার হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম, আনিসুর ইসলাম আনিস, মো. আব্দুর রহমান,শহীদুল ইসলাম, মো. ইব্রাহিম খলিল ও মীর হোসেন বুধবার সকাল সোয়া ১১টার দিকে খালেদার কার্যালয়ে প্রবেশ করেন।

তারা দিনব্যাপী কোরআন তেলাওয়াত করবেন বলে জানা গেছে।

এছাড়া আসরের নামাজের পর দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

সারা দেশে বিএনপিসহ ২০ দলের সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসীর কাছে খালেদা জিয়া তার ছোট ছেলের জন্য দোয়া চেয়েছেন।

গত ২৪ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে বাসা থেকে মালয়েশিয়ার ইউনিভার্সিটি মালায়া হাসপাতালে নেয়ার পথে মারা যান কোকো।

২৭ জানুয়ারি তাঁর মৃতদেহ দেশে আনা হয়। ওই দিনই বায়তুল মোকাররমে জানাজা শেষে তাঁর লাশ বনানী কবরস্থানে দাফন করা হয়।

প্রতিক্ষণ /এডি/নিয়াজ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G