কোকোর মরদেহ দেশে আসছে সোমবার

প্রকাশঃ জানুয়ারি ২৪, ২০১৫ সময়ঃ ৫:৩৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৪৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

koko 2সোমবার ঢাকা নিয়ে আসা হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মরদেহ। এর আগে রোববার বাদ জোহর তার প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। দেশে পাঠানোর আগে তার মরদেহ রাখা হবে কেন্দ্রীয় মসজিদ নেগারায়।

কোকোর মৃত্যু সংবাদ শোনার পর কুয়ালালামপুর মালয় ইউনিভার্সিটি সেন্টারে এরই মধ্যে জড়ো হয়েছেন নেতা-কর্মীরা।

মালয়েশিয়া বিএনপি একাংশের সভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ  জানান, রোববার বাদ জহুর মালয়েশিয়ার কেন্দ্রীয় মসজিদ নেগারায় জানাযা শেষে কুয়ালালামপুর মালয় ইউনিভার্সিটি সেন্টারে হিমঘরে রাখা হবে আরাফাত রহমান কোকোর মরদেহ। সোমবার সকালে তা দেশে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও নিশ্চিত করেন তিনি।

শহীদুল্লাহ জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে পড়লে বাংলাদেশ সময় বেল সাড়ে ১২টার দিকে আরাফাত রহমান কোকোকে দ্রত হাসপাতালে নেওয়া হয়। পথেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

২০০৭ সালের ৩ সেপ্টেম্বর বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুর্নীতির অভিযোগে ঢাকা সেনানিবাসের মইনুল হোসেন রোডের বাড়ি থেকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও তাঁর ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে গ্রেফতার করে যৌথ বাহিনী।

এরপর ২০০৮ সালের মে মাসে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য থাইল্যান্ড যান তিনি। তারপর থেকে তিনি বিদেশেই অবস্থান করছিলেন। স্ত্রী ও ২ মেয়ে তার সঙ্গে বিদেশেই অবস্থান করছিলেন।

আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা বিচারাধীন রয়েছে। একটি মামলায় তার অনুপস্থিতিতে ২০১১ সালে তার ৬ বছরের সাজাও হয়।

প্রতিক্ষণ/এডি/হারুন

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G