কোম্পানীগঞ্জে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে আহত

প্রকাশঃ মার্চ ১১, ২০১৫ সময়ঃ ১১:৩৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৪৩ পূর্বাহ্ণ

ইফতেখার রাজু, প্রতিক্ষণ ডট কম

kill-e1412352844449জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় চরহাজারীতে সোমবার রাতে এক ব্যাক্তিকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। তার নাম আলী হোসেন (২৭)।

তিনি ওই ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি ছিলেন। তার বাবার নাম ফজলুল হক।

 কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজিদুর রহমান জানান, রাত নয়টার দিকে  চরহাজারী ইউনিয়নের আবু মাঝিরহাট বাজার থেকে আবু মাঝিরহাট উচ্চ বিদ্যালয় মাঠের দিকে যাচ্ছিলেন আলি।

এ সময় দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।পরে স্থানিয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে এ বিষয়ে থানায় কোনও মামলা হয়নি বলে জানান ওসি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. গোলাম মোস্তফা বলেন, প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আলীকে নোয়াখালী জেলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। তিনি মাথায় গুরুত্বর জখম পেয়েছেন।

 এদিকে উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ঘটনায় সংশ্লিষ্টদের শাস্তির দাবি করা হয়।

প্রতিক্ষণ/এডি/রাজু

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G