কোম্পানীগঞ্জে মদ-গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশঃ মার্চ ১, ২০১৫ সময়ঃ ২:০৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৩৪ অপরাহ্ণ

ডেস্ক, প্রতিক্ষণ ডট কম

Noakhali_Atok_281576167নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নূর নবী ভান্ডারি (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (০১ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের শান্তিনগর এলাকা থেকে তাকে আটক করা হয়।

এসময় তার কাছ থেকে ৬৪ বোতল বিদেশি মদ ও চার কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী চরকাঁকড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মহিউদ্দিন মিয়াজী বাড়ীর মৃত মোজ্জাফর আহমদের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে কয়েকজন যুবক একটি কাভার্ডভ্যান থেকে শান্তিনগর বাজারে দু’টি কার্টুন নামিয়ে দিয়ে যান। পরে নূর নবী কার্টুন দু’টি স্থানীয় তমা ব্রিক ফিল্ডের পাশের একটি ঘরে নিয়ে যাচ্ছিলেন। এসময় সন্দেহ হলে স্থানীয়রা কার্টুনসহ তাকে আটক করে থানায় খবর দেন।

 পরে পুলিশ এসে কার্টুনের ভেতর থেকে ৬৪ বোতল মদ ও চার কেজি গাঁজাসহ নূর নবীকে আটক করে।

কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল হক বিষয়টি  নিশ্চিত করেছেন। আটক নূর নবীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

প্রতিক্ষণ/এডি/রাজু

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G