ক্যান্সার সারাতে গাঁজা!

প্রকাশঃ মে ২৮, ২০১৫ সময়ঃ ৮:১৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৩৪ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক :

Cannabisগাঁজা একটি বহুল ব্যবহৃত মাদক। কম মূল্য এবং সহজলভ্যতার কারণে নিম্ন আয়ের নেশাগ্রস্থদের কাছে বেশ জনপ্রিয়। নেশার বিস্তারে এর ভূমিকা অস্বীকারের উপায় নেই।

প্রবাদে আছে যা রটে তা কিছু তো বটে। কিন্তু গাঁজার বেলায় এই প্রবাদটি সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হয়েছে। সম্প্রতি গাঁজার এক নতুন গবেষণার ফলাফলে তাই প্রমাণিত হয়েছে।

গাঁজা নিয়ে গবেষণাকারী মার্কিন প্রতিষ্ঠান ‘ন্যাশনাল ইনস্টিটিউট অন ড্রাগ এ্যাবিউসে’র এক গবেষণায় দেখা গেছে, ক্যান্সারের ওষুধ লুকিয়ে আছে গাঁজায়। ক্যান্সারের কোষ নষ্ট হতে ও মস্তিষ্কের টিউমার সারতে পারে গাঁজা সেবনে।

প্রতিবেদনে আরও বলা হয়, বিভিন্ন প্রাণির ওপর পরীক্ষামূলকভাবে গাঁজার ব্যবহার করে দেখা গেছে, এটি কয়েকটি বিশেষ ধরনের ক্যান্সারের কোষ নষ্ট করে দেয়। ক্যান্সারের কোষের আকৃতিও কমিয়ে আনে। গাঁজা গাছের নির্যাস মস্তিষ্কের টিউমারের আকার ছোট করে দেয়। টিউমারকে বাড়তে দেয় না। ইঁদুরের ওপর এই নির্যাস ব্যবহার করে প্রমাণিত হয়েছে, ক্যান্সারের কোষ নিকেশ করে দেয় গাঁজা।

যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশে গাঁজার ওপর সরকারি নিষেধাজ্ঞা না থাকলেও বেশির ভাগ দেশেই গাঁজাকে মাদক হিসেবে বেআইনি ঘোষণা করা হয়েছে। তবে ক্যান্সারের চিকিৎসায় গাঁজার এমন সাফল্যে বিজ্ঞানীরা বেশ উৎসাহিত। গাঁজা গাছের নির্যাস থেকে ক্যান্সারের ওষুধ তৈরি করে তা ব্যবহার করার পরীক্ষা-নিরীক্ষাও শুরু হয়ে গেছে জোর কদমে।

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G