ক্ষমতাসীনদের কড়া হুঁশিয়ারী খালেদার

প্রকাশঃ জুলাই ২, ২০১৫ সময়ঃ ৯:৫১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৫৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

kaleda_3ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের প্রতি কড়া হুঁশিয়ারী দিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন,‘কোথায় যাবেন? পালানোর জন্য জায়গা ঠিক করে রাখুন। জনগণ আজ জেগে উঠেছে,যখন দড়ি ধরে টান দেবে সরকার তখন খান খান হয়ে যাবে। সাবধান হওয়ার এখনই সময়।’

বুধবার রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এলডিপির ইফতার মাহফিলে এসব কথা বলেন সাবেক এ প্রধানমন্ত্রী।

খালেদা জিয়া তার বক্তব্যে বলেন, ‘আল্লাহ এ জালিম, অত্যাচারী সরকারকে পরীক্ষা করছে, তারা কতো দুর্নীতি করতে পারে, কতো খারাপ কাজ করতে পারে আর কতো মিথ্যা কথা বলেতে পারে।’

তিনি বলেন, ‘ধর্ম নিয়ে কটূক্তি করার অপরাধে এ সরকারের সাবেক মন্ত্রী কারাগার থেকে জামিন পেয়ে লুকিয়ে আছেন। এ সরকারের সবার পরিণতি একই হবে, জনগণ সবাইকে খুঁজে বের করবে।’

জোট নেত্রী বলেন, ‘বর্তমান সরকার ২০ দলীয় জোটের পেছনে লেগেই আছে। অপরাধ করছে তাদের দলের লোক আর মামলা দেয়া হচ্ছে ২০ দলীয় জোটের নেতাকর্মীদের নামে। আবার তারা জামিনে মুক্ত হলেও তাদের গ্রেপ্তার করা হচ্ছে যা অত্যন্ত নিন্দনীয়।’

তিনি আরো বলেন, ‘পঁচা গম আমদানি করে দেশের সাধারণ মানুষদের তা খাওয়ানো হচ্ছে।’

পুলিশের একচোখা ভূমিকারও সমালোচনা করেন সাবেক এ প্রধানমন্ত্রী বলেন, ‘পুলিশ হচ্ছে জনগণের সেবক। অথচ তারা ২০ দলীয় নেতা-কর্মীদের ওপর যেভাবে অত্যাচার করছে, তা দুঃখজনক। কিছু কিছু পুলিশ আছে যারা অতি উৎসাহী হয়ে এসব কাজ করছে। এটা তাদের জন্য ভালো হচ্ছে না।’

ভবিষ্যতে এজন্য সমস্যায় পড়তে হবে বলেও হুঁশিয়ারী দেন তিনি।

প্রতিক্ষণ/এডি/ফাহিম

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G