খন্দকার মোশাররফ আইসিইউতে

প্রকাশঃ জুলাই ২, ২০১৫ সময়ঃ ২:৩৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৩৪ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডট কম:

Mosharof_SM_366731696বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার  সকাল ১১টায় হঠাৎ ‍অসুস্থবোধ করায় তাকে কাশিমপুর কারাগার থেকে হাসপাতালে নিয়ে আসা হয়।

বিএনপির মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার সাংবাদিকদের বিয়টি নিশ্চিত করেন ।

তিনি জানান,খন্দকার মোশাররফ হোসেনকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের ডা. সজল ব্যানার্জির তত্ত্বাবধানে রয়েছেন
ডা. সজল ব্যানার্জি  বিভিন্ন পরীক্ষা-নীরিক্ষ‍ার পর জানান, মোশাররফের হৃদরোগ ও ডায়াবেটিক সমস্যা ধরা পড়ে।

ড. খন্দকার মোশাররফ হোসেন  দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা দুর্নীতি মামলায় দীর্ঘদিন ধরে কারাগারে রয়েছেন।অসুস্থবোধ করায়  সকালে কাশিমপুর কারাগার থেকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

প্রতিক্ষণ/এডি/জুয়েল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G