খালেদাকে খাবার দিতে এসে আটক ২

প্রকাশঃ মার্চ ১৭, ২০১৫ সময়ঃ ৩:৪৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৫৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

Gulshan_arrestবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে খাবার দিতে গিয়ে আটক হয়েছেন দুই যুবক।

মঙ্গলবার দুপুর ১টা ৩০ মিনিটে গুলশান কার্যালয়ের সামনে থেকে গুলশান থানা পুলিশ তাদেরকে আটক করে।

আটককৃতরা হলেন— জুয়েল খান (২১) ও নাসিরউদ্দিন (২২)। তারা ঢাকা মহানগর ছাত্রদল কর্মী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জুয়েল ও নাসির নামে দুই যুবক খালেদা জিয়ার জন্য দুটি পাকা পেঁপে, পাঁচ প্যাকেট বিরিয়ানি ও দুই বোতল বোরহানি নিয়ে কার্যালয়ে প্রবেশের পথে পুলিশ তাদের আটক করে গুলশান থানায় নিয়ে যায়।

আটকরা বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবির উত্তরা ক্যাম্পাসের ছাত্র। তাদের দু’জনের বাড়িই নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায়।

তবে এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

প্রতিক্ষণ/এডি/কামরুল

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G