খালেদার বিরুদ্ধে ব্যবস্থা নিবে আইনশৃঙ্খলা বাহিনী

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৫, ২০১৫ সময়ঃ ৫:৩৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৩৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

nasimআদালতের প্রয়োজনীয় নির্দেশনা অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনী বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে গ্রেফতারের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

বুধবার দুপুরে রাজধানীর সোনারগাঁও হোটেলে বাংলাদেশ ডারমাটোলজিক্যাল সোসাইটির ২১তম বার্ষিক সাধারণ সভা ও বৈজ্ঞানিক অধিবেশনের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, প্রত্যেকটি রাজনৈতিক দলের নিয়মতান্ত্রিক আন্দোলনের সুযোগ থাকলেও মানুষ হত্যা করে আন্দোলন কখনোই সফল হতে পারে না।

মোহাম্মাদ নাসিম বলেন, যারা লাশের রাজনীতি করেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে সরকার। খালেদা জিয়ার নামেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরপর কয়েকবার আদেশের পরও আদালতে হাজিরা দেননি তিনি। তার বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি আছে। এখন ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় স্বাস্থ্যপ্রতিমন্ত্রী জাহিদ মালেক, আয়োজক সংগঠনের সভাপতি একিউ এম সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

প্রতিক্ষণ /এডি/বেলাল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G