খালেদাকে ২৪ ঘন্টার আল্টিমেটাম

প্রকাশঃ মার্চ ১১, ২০১৫ সময়ঃ ৩:১২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:১৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

khaledaহরতাল-অবরোধসহ ২০ দলের ডাকা চলমান কর্মসূচি প্রত্যাহারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন জাতীয় সংসদের চিকিৎসকদের একটি প্রতিনিধি দল।

বেঁধে দেয়া সময়ের মধ্যে কর্মসূচি প্রত্যাহার না করলে প্রতিবাদের পরিবর্তে প্রতিরোধ করারও হুমকি দেন তারা।

আজ বুধবার অবরোধ ও হরতাল প্রত্যাহারের দাবিতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে একটি স্মারকলিপি দেয়ার পর তারা এই হুমকি দেন।

বেলা ১টার দিকে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খানের কাছে এ স্মারকলিপি হস্তান্তর করেন তারা।

সিরাজগঞ্জ ২ আসনের সংসদ সদস্য ও চিকিৎসক ডা. হাবিবে মিল্লাত স্মারকলিপি জমা দিয়ে সাংবাদিকদের বলেন- গণতান্ত্রিক আন্দোলনের নামে দেশব্যাপী হরতাল ও অবরোধে যে সহিংসতা চলছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং চলমান কর্মসূচি প্রত্যাহারের দাবিতে আমরা খালেদা জিয়ার কাছে স্মারকলিপি জমা দিয়েছি।

তিনি আরো বলেন, আশা করি মানবিক দৃষ্টি কোন থেকে তিনি বর্তমান চলমান কর্মসূচি প্রত্যাহার করবেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, ডা. ইউনুস আলী সরকার, সাবেক স্বাস্থ্য আ ফ ম রহুল হক ও ডা. এনামুর রহমান প্রমুখ।

এসময় বিএনপি চেয়াপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান সারাদেশে ২০ দলীয় জোটের নেতাকর্মীদের বিনাবিচারে হত্যা বন্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি স্মারকলিপি দিতে চিকিৎসকদের পরামর্শ দিয়েছেন। পাশাপাশি বিরোধী রাজনৈতিক জোটের নেতাকর্মীদের গণগ্রেফতার, দেখামাত্র গুলিসহ সরকারি নির্যাতন বন্ধে প্রধানমন্ত্রীর কাছে যেতে বলেন শায়রুল কবির।

এর আগে বনানী মাঠে চিকিৎসকরা জড়ো হলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ১০ সদস্যের একটি প্রতিনিধি দলকে গুলশান কার্যালয়ে আসার অনুমতি দেয়।

প্রতিক্ষণ /এডি/কামরুল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G