খালেদার কারণেই হত্যাকাণ্ড বাড়ছে

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৭, ২০১৫ সময়ঃ ৩:৫৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৫৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম  

অর্থমন্ত্রী-আবুল-মাল-আবদুল-মুহিতঅর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘খালেদা জিয়ার কারণেই দেশে হত্যাকাণ্ডের ঘটনা বেড়েছে।’ শুক্রবার দুপুরে সিলেটের জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮২ এর কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘বিএনপি নেত্রী খালেদা জিয়ার কথায় দেশে একের পর এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। খালেদা জিয়াকে এখন এসব অপকর্ম বন্ধ করা উচিৎ। হত্যাকাণ্ডের মতো অপকর্ম ঘটিয়ে দেশে গৃহযুদ্ধ বাঁধানো সম্ভব নয়। বিশৃঙ্খলা ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে সরকার কঠোর অবস্থানে আছে। প্রয়োজনে আরো কঠোর হবে সরকার।’

তিনি আরো বলেন, ‘খালেদা জিয়ার সঙ্গে দেশের জনগণের কোনো সম্পৃক্ততা নেই। তাই তিনি জনগণের কষ্টের ভাষা বুঝেন না। হরতাল অবরোধ ও নাশকতা করে জনগণকে জিম্মি করে তিনি ক্ষমতায় যেতে চাইছেন।’

দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সব ধরনের বিশৃঙ্খলার বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ অবস্থান নেয়ার আহ্বান জানান অর্থমন্ত্রী।

এর আগে রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮২ এর কনফারেন্সে সভাপতিত্ব করেন জেলা গভর্নর ইঞ্জিনিয়ার এমএ লতিফ।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, রোটারি ক্লাব ভারতের প্রাক্তন গভর্নর নির্মল কুমার সিনভি, তার স্ত্রী রোটারিয়ান দিনা সিনভি, রোটারি ক্লাবের সাবেক গভর্নর ড. মঞ্জুরুল হক চৌধুরী, জেলা সেক্রেটারি ফয়সল আহমদ ও রোটারিয়ান আতাউর রহমান পীর প্রমুখ।

প্রতিক্ষণ/এডি/রাজন

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G