গাড়িবহরে হামলার প্রতিবাদে বুধবার হরতাল

প্রকাশঃ এপ্রিল ২০, ২০১৫ সময়ঃ ৮:১১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:২৭ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

bnp moududবিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদে ঢাকা ও চট্টগ্রাম সিটি ছাড়া সারাদেশে মঙ্গলবার বিক্ষোভ এবং বুধবার হরতালের ডাক দিয়েছে বিএনপি।

সোমবার রাতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বিক্ষোভ ও হরতালের ঘোষণা দেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে নির্বাচনী প্রচারণা চালানোর সন্ধ্যায় কারওয়ান বাজার এলাকায় বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে দুর্বৃত্তরা হামলা চালায়। এতে তিনি অক্ষত থাকলেও কয়েকজন নেতাকর্মী ও সাংবাদিক আহত হন।

এ সময় খালেদা জিয়ার নিরাপত্তায় থাকা ব্যক্তিগত নিরাপত্তা টিম- সিএসএফের একটি গাড়িসহ বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। এছাড়া বেগম জিয়ার গাড়ির সামনের অংশে রক্তের দাগও দেখা গেছে।

প্রতিক্ষণ/এডি/কামরান

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G