খালেদার প্রচারণায় বাধা

প্রকাশঃ এপ্রিল ১৯, ২০১৫ সময়ঃ ৭:০৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৫৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

khaleda_zia1429448153বিএনপি’র মেয়রপ্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে প্রচারণা চালাতে উত্তরায় প্রবেশের পথে খালেদা জিয়ার গাড়িবহরে আওয়ামী লীগের নেতাকর্মীরা কালোপতাকা হাতে বাধা সৃষ্টি করে বলে অভিযোগ পাওয়া গেছে।

রবিবার বিকাল ৫টার দিকে খালেদা জিয়ার বহনকারী গাড়িবহর বিমানবন্দর পার হয়ে উত্তরা ১নং সেক্টরের ৬নং রোডের প্রবেশমুখে পৌঁছলে ৫ শতাধিক মানুষ প্রতিবন্ধকতা সৃষ্টি করে।

এ সময় তারা বিভিন্ন স্লোগান দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগের পাঁচ শতাধিক নেতাকর্মী খালেদা জিয়ার গাড়িবহরের কাছে কালো পতাকা প্রদর্শন করে। তারা এ সময় ‘পাকিস্তানের প্রেতাত্মা পাকিস্তানে ফিরে যা’, ‘আমার ভাই মরল কেন খুনী খালেদা জবাব চাই’ ইত্যাদি স্লোগান দেয়।

পরে খালেদা জিয়ার গাড়িবহর উত্তরার আমির কমপ্লেক্সের সামনে চলে যায়। সেখানে তিনি বিভিন্ন দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও মানুষের কাছে স্থানীয় ওয়ার্ড কমিশনার পদপ্রার্থী এবং দল সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের বাস মার্কায় ভোট চান, লিফলেট বিতরণ করেন।

 

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G