খালেদার বিরুদ্ধে সাক্ষ্য বাতিলের আবেদন

প্রকাশঃ জুন ১৫, ২০১৫ সময়ঃ ১১:০০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:০০ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

khaledaজিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের এক সাক্ষীর সাক্ষ্য বাতিলের আবেদন করেছেন তার আইনজীবীরা।

হারুনুর রশীদ নামের ওই ব্যক্তির সাক্ষ্য আবার নেয়ার আবেদনও করেছেন তারা।

সোমবার খালেদা জিয়ার আইনজীবী ব্যারিষ্টার এহসানুর রহমান জানিয়েছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়েছে।
জিয়া অরফানেজ ট্রাস্টের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া ও তারেক রহমানসহ ৬ জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় আরও মামলা করে দুদক।

খালেদা জিয়া ও তারেক রহমান ছাড়াও এই মামলার অন্য আসামিরা হলেন- মাগুরার সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী এবং প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।

 

প্রতিক্ষণ/এডি/নূর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G