খালেদার ‘ব্যক্তিগত নিরাপত্তাকর্মী’ গ্রেপ্তার

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৮, ২০১৫ সময়ঃ ৯:৫১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৫১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

 Harun-or-rashidবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একজন ব্যক্তিগত নিরাপত্তাকর্মীকে আটক করেছে বাড্ডা থানা পুলিশ।সকালে বাড্ডা এলাকা থেকে আটক করা হয়েছে বলে হাজী হারুন অর রশিদ নামে ওই নিরাপত্তকর্মীর ছেলে মুন্না জানিয়েছেন।

আটকের বিষয়টি নিশ্চিত করে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ জলিল বলেন, ‘হাজী হারুন অর রশিদ থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি। নাশকতার মামলায় তাকে আটক করা হয়েছে।

দুই তিন বছর আগে তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত নিরাপত্তা টিমে (সিএসএফ) সদস্য হিসেবে নিয়োজিত ছিলেন।’

তবে মুন্না বলেন, তার বাবা এখনও সিএসএফের সদস্য।

বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত প্রধান নিরাপত্তা কর্মকর্তা কর্নেল (অব.) আব্দুল মজিদ তার সম্পর্কে বলেন, ‘হাজী হারুন অর রশিদকে ঠিক সিএসএফ সদস্য বলা যাবে না। কিছু রাজনৈতিক কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তার জন্য অতিরিক্ত লোক লাগে। তখন স্বেচ্ছাসেবক হিসেবে তিনি দায়িত্ব পালন করেন।’

প্রতিক্ষণ/এডি/রানা

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G