খালেদার সংবাদ সম্মেলন একটু পর

প্রকাশঃ এপ্রিল ২৬, ২০১৫ সময়ঃ ৯:৩০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:১৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

khaledaচলমান রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন তিন সিটি করপোরেশন নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে দলের অবস্থান তুলে ধরতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

আজ দুপুর দুইটায় বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ‘জরুরি’ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বিএনপির চেয়ারপারসনের প্রেসসচিব মারুফ কামাল খানের সই করা বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘দেশের চলমান পরিস্থিতির গুরুত্বপূর্ণ বিভিন্ন দিক, বিশেষ করে ঢাকা ও চট্টগ্রামের তিনটি সিটি করপোরেশনের নির্বাচনী বিষয়াদি নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশবাসীর উদ্দেশ্যে এক জরুরি সংবাদ-সম্মেলনে বক্তব্য রাখবেন।

প্রতিক্ষণ/এডি/সালেহ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G