খালেদার সঙ্গে তুরস্ক রাষ্ট্রদূতের বৈঠক

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৫, ২০১৫ সময়ঃ ৭:৫৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৫৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

kh2বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত হোসেইন মোফতুগলু।

রোববার বিকেল ৪টা ৫০ মিনিটে গুলশানে বেগম জিয়ার কার্যালয়ে যান তিনি।

প্রায় ১ ঘণ্টা অবস্থান করার পর পৌনে ৬ টায় তুরস্কের রাষ্ট্রদূত মুফতুগু গুলশান কার্যালয় থেকে বেরিয়ে যান। বেরিয়ে যাওয়ার সময় তিনি তার সাক্ষাতের বিষয়ে কিছুই বলেননি।

চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান জানিয়েছেন, সাক্ষাৎতের সময় চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল কাইউম উপস্থিত ছিলেন। তবে টানা ৫০ মিনিটের বৈঠকে কোন বিষয়ে কথা হয়েছে তা জানা যায়নি।

খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকার মৃত্যুর পর দ্বিতীয় কুটনীতিক হিসেবে হোসেইন মোফতুগলু গুলশান কার্যালয়ে গেলেন।

এর আগে ১১ ফেব্রুয়ারি (বুধবার) ব্রিটিশ হাই কমিশনার রবার্ট উইলিংটন গিবসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।

প্রতিক্ষণ /এডি/মাজহার

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G