খালেদা আন্দোলনের নামে নাশকতা চালাচ্ছে

প্রকাশঃ মার্চ ৯, ২০১৫ সময়ঃ ৬:০৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:০৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

tukuবিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া আন্দোলনের নামে দেশে নাশকতা পরিচালনা করছেন বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্রপ্রতি মন্ত্রী শামসুল হক টুকু।

সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত হরতাল অবরোধে মানুষ হত্যার প্রতিবাদ সামাবেশে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, খালেদা জিয়ার স্বামী যেভাবে ১৯৭৫ সালে বঙ্গবন্ধুর পরিবার সহ বহু সেনাবাহিনীকে হত্যা করেছিলো ঠিক তেমনি ভাবে আজ তিনি ও হারতাল-অবরোধের নামে মানুষ হত্যা করছেন।

টুকু বলেন, বেগম খালেদা জিয়া সংসদে থাকলেও মানুষ হত্যার নিদের্শ দিতেন, এখন ও মানুষ হত্যার নিদের্শ দিয়েই চলেছেন।

খালেদা জিয়াকে উদ্দেশ্যে তিনি আরও বলেন, আন্দোলনের নামে সহিংস নাশকতা ও মানুষ হত্যার রাজনীতি বন্ধ করুন তা না হলে বাংলার জনগণকে সাথে নিয়ে আপনাকে প্রতিহত করে দেশ থেকে আপনাকে উৎখাত করে শেখ হাসিনা নেতৃত্বে সোনার বাংলা গড়ে তুলবো।

প্রতিক্ষণ /এডি/নাজিম

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G