খালেদা বিতাড়িত হলেই দেশ শান্ত হবে

প্রকাশঃ ফেব্রুয়ারি ২০, ২০১৫ সময়ঃ ৭:১০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:১০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

1415976449বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজনীতি থেকে বিতাড়িত করলেই বাংলাদেশ শান্ত হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু স্কয়ারে ১৪ দলের গণমিছিলপূর্ব সমাবেশে তিনি এ মন্তব্য করেন। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের হরতাল-অবরোধে নৈরাজ্যের প্রতিবাদের এ গণমিছিলের আয়োজন করে কেন্দ্রীয় ১৪ দল।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, এটি একটি কঠিন সময়, এই সময়ে কঠিন শত্রুকে মোকাবেলা করছি। এরা হচ্ছে আগুন সন্ত্রাস। এর নেপথ্যে খালেদা জিয়া-তারেক রহমান। খালেদা জিয়াকে রাজনীতি থেকে বিতাড়িত করলেই বাংলাদেশ শান্ত থাকবে।

এ সময় খালেদা জিয়াকে রাজনীতি থেকে বিতাড়নের সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

সমাবেশে আরো উপস্থিত ছিলেন- ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, ঢাকা মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, জেপির মহাসচিব শহীদুল ইসলাম, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম প্রমুখ।

গণমিছিল বঙ্গবন্ধু স্কয়ার থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাব হয়ে সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে গিয়ে শেষ হবে।

প্রতিক্ষণ/এডি/রাখি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G