গভীর রাতে রাবির দুই হলে তল্লাশি
আসন্ন সমাবর্তনে নিরাপত্তা নিশ্চিত করতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দু’টি আবাসিক হলে তল্লাশি চালিয়েছে মহানগর পুলিশের একটি দল।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা ও শহীদ হবিবুর রহমান হলে তল্লাশি চালায় পুলিশ।
মতিহার থানার ওসি আলমগীর হোসেন জানান, নবম সমাবর্তনকে ঘিরে বিশ্ববিদ্যালয়ে নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তা।
এরই অংশ হিসেবে রাত সাড়ে ১২টার পর থেকে বিশ্ববিদ্যালয়ের হবিবুর রহমান ও শামসুজ্জোহা হলে তল্লাশি চালানো হয়।
এ সময় দুই হল থেকে কয়েকজন শিক্ষার্থীকে আটক করা হলেও পরে তাদের ছেড়ে দেয়া হয়।
প্রতিক্ষণ/এডি/জামিল

























