গরমে ঠান্ডাপানীয় গ্রহণে ডায়াবেটিসের ঝুঁকি!

প্রকাশঃ মে ৩, ২০১৫ সময়ঃ ১:০১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:০১ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডট কম:

soft_colouredতীব্র গরমে বাইরে থেকে ঘরে ফিরে এক গ্লাস ঠাণ্ডা পানীয় হলে সারাদিনের ক্লান্তি দূর হয়ে প্রাণটা যেন জুড়িয়ে যায়। আর তাই বাইরে থেকে আসার সাথে সাথেই প্রায়ই আমরা চুমুক দিই ঠাণ্ডা পানীয়র বোতলে।

বিশেষজ্ঞরা বলছেন, এ্ই ঠান্ডা পানীয় সাময়িক তৃষ্ণা মিটালেও দেহের অনেক বেশি ক্ষতি করে। ঠাণ্ডা পানীয় বাড়িয়ে তোলে টাইট টু ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা। তাই তাদের পরামর্শ হলো, তৃষ্ণা মেটাতে যেকোন ধরণের সফট ড্রিংস এর পরিবর্তে সাধারণ পানি গ্রহণ করাই ভাল।

কেমব্রিজ ইউনিভার্সিটির বিজ্ঞানী নীতা ফারোহির এ গবেষণা প্রকাশিত হয়েছে ডায়বেটোলজিয়াতে।

গবেষণায় দেখা গেছে, ঠাণ্ডা পানীয় পান করলে সাময়িক এনার্জি লেভেল বৃদ্ধি পায় ৫ শতাংশ; কিন্ত তার ফলে টাইপ টু ডায়বেটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ে প্রায় ১৮ শতাংশ। শুধু সোডা, সফট ড্রিঙ্ক বা ঠাণ্ডা পানীয় নয় চা ও কফিতে চিনির পরিমানও টাইপ টু ডায়বেটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়াতে পারে ১৪ থেকে ২৫ শতাংশ পর্যন্ত। ৪০ থেকে ৭৯ বছর বয়সী ২৫ হাজার মানুষের ওপর সমীক্ষা চালিয়েছিল এপিক-নরফোক। সপ্তাহে সাত দিন ধরে তাদের খাওয়া দাওয়ার ওপর নজর রাখা হয়। ১১ বছর পর তাদের মধ্যে ৮৪৭ জন আক্রান্ত হয়েছেন টাইপ টু ডায়াবেটিসে।

প্রতিক্ষণ/এডি/পাভেল

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G