গাজীপুরে আটক ১৪

প্রকাশঃ ফেব্রুয়ারি ৯, ২০১৫ সময়ঃ ১০:২৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:১৪ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

arrest moreবিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের চলমান হরতাল-অবরোধে গাজীপুরে নাশকতা সৃষ্টির পরিকল্পনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ ১৪ বিএনপি-জামায়াত কর্মীকে আটক করেছে।

রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখা  বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, পুলিশ অভিযান চালিয়ে নাশকতা সৃষ্টির পরিকল্পনার সঙ্গে জড়িত সন্দেহে জয়দেবপুর থানা এলাকা থেকে ছয়জন, শ্রীপুর থানা এলাকা থেকে চারজন, কালিয়াকৈর থানা এলাকা থেকে দুইজন এবং টঙ্গী থানা এলাকা থেকে দুইজন বিএনপি-জামায়াতের কর্মীকে আটক করেছে।

আটককৃতদের মধ্যে ১১ জন বিএনপির এবং ৩ জন জামায়াতের কর্মী রয়েছেন।

প্রতিক্ষণ /এডি/কালাম

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G