গাজীপুরে চারজনের ফাঁসি

প্রকাশঃ মে ১৯, ২০১৫ সময়ঃ ৪:০৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:২৮ অপরাহ্ণ

জেলা প্রতিনিধি :

gazipurস্ত্রী হত্যার দায়ে স্বামীসহ ৪ জনকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার বেলা সোয়া ২টায় গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক ফজলে এলাহী ভূঁইয়া এ রায় ঘোষণা করেন।

দন্ডপ্রাপ্তরা হলেন- চাপুলিয়া বন্যাইপাড়া এলাকার নিহতের স্বামী আবু আইয়ুব লালন (৪২) মুল্লুক হোসেন ভূইয়া (৩০) রানা (৩৪) এবং হানিফ মিয়া (৩২)।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মকবুল হোসেন কাজল জানান, গৃহবধূ মোরশেদাকে খুনের দায়ে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালত ও বিশেষ ট্রাইব্যুনাল দ্বিতীয় আদালতের বিচারক ফজলে এলাহী ভূইয়া ওই চারজনকে মৃত্যুদন্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানার রায় দেন। রায় ঘোষনার ৭দিনের মধ্যে আসামিরা উচ্চ আদালতে আপিল করতে পারবেন বলেও জানান তিনি।

প্রতিক্ষণ/এডি/নুর/বাদল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G