গাড়ি উল্টে বিজিবির ৬ সদস্য আহত

প্রকাশঃ ফেব্রুয়ারি ১, ২০১৫ সময়ঃ ৬:৫৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৫৯ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

bgb66অবরোধ ও হরতালে নাশকতা এড়াতে টহলরত অবস্থায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি পিকাপভ্যান উল্টে এক হাবিলদারসহ ৬ সদস্য আহত হয়েছেন।

তাদের মধ্যে ৩ জনকে কুমিল্লা হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার দুপুর পৌনে ২টার দিকে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার পাঁচবাড়ীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- হাবিলদার শ্রী কিশোর, সিপাহী শরীফ হোসেন, আপেল মাহমুদ, গালিলুর রহমান, রুবেল হোসেন ও রবিউল ইসলাম।

তাদের মধ্যে হাবিলদার শ্রী কিশোর, সিপাহী আপেল মাহমুদ ও গালিলুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লাতে পাঠানো হয়েছে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ উল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে বিজিবির একটি দল পিকাপভ্যান যোগে উপজেলার জয়াগ ইউনিয়নের বাংলাবাজারের দিকে যাচ্ছিল। প

থে পাঁচবাড়ী এলাকায় পৌঁছলে তাদের পিকাপভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে গাড়িতে থাকা এক হাবিলদারসহ বিজিবির ৬ সদস্য আহত হয়।

প্রতিক্ষণ /এডি/বিশু

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G