গুঁড়িয়ে দেয়া হলো সাদ্দামের সমাধিসৌধ

প্রকাশঃ মার্চ ১৬, ২০১৫ সময়ঃ ১১:২৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:২৪ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

saddam1ইরাকের তিকরিতে সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের কবর এবং কবরকে কেন্দ্র করে নির্মিত স্থাপনা ধ্বংস করে দিয়েছে ইসলামি স্টেইট (আইএস)।

তিকরিতে সরকারি মিলিশিয়া বাহিনী ও আইএসের সঙ্গে প্রচণ্ড লড়াইয়ের সময় মূলত আল-আওজা গ্রামে কবর সহ তৈরি হওয়া ওই স্মৃতিসৌধটি গুড়িয়ে দেয়া হয়।

এদিকে সাবেক এই প্রেসিডেন্টের মৃতদেহ আগেই সরিয়ে নেয়া হয়েছে বলে স্থানীয়রা দাবি করেছে।

স্থানীয় সুন্নিরা জানিয়েছেন গত বছরই সাদ্দাম হোসেনের মৃতদেহ অন্য একটি স্থানে সরিয়ে নেয়া হয় যার নাম প্রকাশ করা হয়নি।

বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেসের একটি ভিডিও ফুটেজের বরাত দিয়ে বিবিসি জানায়, স্মৃতিসৌধটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং সেখানে কিছু পিলার দাড়িয়ে আছে।

ইরাকী বাহিনী ও শিয়া মিলিশিয়ারা ইসলামিক স্টেইট বা আই এস জঙ্গিদের বিরুদ্ধে সেখানে লড়াই করছে।

রবিবার ইসলামিক স্টেট ও সরকারি বাহিনীর মধ্যে তীব্র লড়াইয়ের পর সরকারি বাহিনী ও শিয়া মিলিশিয়ারা সমাধিসৌধটি দখল করে নেয়।

saddam
শিয়া মিলিশিয়াদের একজন কর্মকর্তা জানান সাদ্দাম হোসেনের কবর থাকার কারণে আইএস জঙ্গিরা এলাকাটির অধিকাংশই ধ্বংস করেছে।

তবে আইএস বলেছিলো গত আগস্টেই কবরটি ধ্বংস করে দেয়া হয়েছে কিন্তু স্থানীয় কর্মকর্তারা তা অস্বীকার করে লুটপাটের কথা বলেছিলো।

তিকরিতে জন্ম নেয়া সাদ্দাম হোসেন ২০০৩ সালে মার্কিন বাহিনীর হাতে ধরা পড়েছিলেন।

পরে মার্কিন প্রভাবিত ইরাকী আদালতের রায় অনুসারে ২০০৬ সালে তার ফাঁসি কার্যকর করা হয়।

২০০৭ সাল থেকে তার মরদেহ তিকরিতের ওই স্মৃতিসৌধের কবরে রাখা হয়। সাদ্দাম হোসেনের কবরকে কেন্দ্র করে মাজার বা স্মৃতিসৌধটি করা হয়েছিলো।

তিকরিত শহরটি গত জুন থেকেই আইএস’র নিয়ন্ত্রণে ছিলো।

এখন ইরাকী বাহিনী শহরটি পুনরুদ্ধারকে একটি বড় সাফল্য হিসেবেই দেখছে। সূত্র: বিবিসি

প্রতিক্ষণ /এডি/কেয়া

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G