গুলশান কার্যালয়ে চিকিৎসক সাংসদদের অবস্থান কর্মসূচি

প্রকাশঃ মার্চ ১০, ২০১৫ সময়ঃ ৬:২৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:২৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

free_madicel_camp_sahos24_23962চলমান জ্বালাও, পোড়াও, নৈরাজ্য, জঙ্গিবাদ ও সহিংসতার প্রতিবাদে চিকিৎসক সংসদ সদস্যদের শান্তির পক্ষে অবস্থান কর্মসূচি পালিত হবে।

বুধবার (১১ মার্চ) বেলা ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত খালেদা জিয়ার গুলশান রাজনৈতিক কার্যালয়ের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করবেন এমপিরা।

মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে সংসদ সদস্য ডা. মো. হাবিবে মিল্লাত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

অবস্থান কর্মসূচিতে অংশ গ্রহণের জন্য চিকিৎসক এমপিসহ সকল এমপি এবং অন্যান্য পেশার ব্যক্তিদের সকাল ১১টার মধ্যে বনানী মাঠে (কামাল আতাতুর্ক রোডে) একত্রিত হওয়ার অনুরোধ জানানো হয়েছে।

প্রতিক্ষণ/এডি/রানা

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G