গোবিন্দগঞ্জে যুবকের লাশ উদ্ধার

প্রকাশঃ ফেব্রুয়ারি ১২, ২০১৫ সময়ঃ ১০:৪০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৪২ পূর্বাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

lasগাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা গ্রামের একটি সরিষা ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় সুত্রে জানাযায়, ভোরে সাপমারা গ্রামের একটি সরিষার জমিতে অজ্ঞাতপরিচয় যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীরা। বিষয়টি জানানো হলে পুলিশ সকালে এসে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম জাহিদুল ইসলাম জানান, লাশের গলার নিচে, চোখে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তার পরনে নেভি ব্লু রংয়ের জিন্স প্যান্ট, গায়ের গেঞ্জি ও জ্যাকেট রয়েছে। এখনও পর্যন্ত তার পরিচয় জানা সম্ভাব হয়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

প্রতিক্ষণ /এডি/বাদল

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G