গোয়েন্দারা মোবাইলের সিমও হ্যাক করছে

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৫, ২০১৫ সময়ঃ ১২:২৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:২৬ পূর্বাহ্ণ

আইটি ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

indexমোবাইল ফোনের সিমকার্ড গোপনে নজরদারি করতে মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের গোয়েন্দারা সিম কার্ড হ্যাক করছে।

দ্য ইন্টারসেপ্টের প্রতিবেদনে বলা হয়েছে, ডাচ কোম্পানি ‘জিমালতো’ হ্যাক করে কোড চুরি করেছে গোয়েন্দারা। স্নোডেন এর আগেও মার্কিন গোয়েন্দা সংস্থার গোপন নথি ফাঁস করে বিশ্বজুড়ে হইচই ফেলে দিয়েছিলেন।

সম্প্রতি ফাঁস করা তথ্য অনুযায়ী, ডাচ কোম্পানি জিমালতোর হ্যাক করে কোড চুরি করেছে গোয়েন্দারা। স্নোডেনের এই অভিযোগ গুরুত্বের সঙ্গে নিয়েছে প্রতিষ্ঠানটি।

জিমালতো ৮৫টি দেশে সিম তৈরি করে এবং তাদের ৪০টি সিম উৎপাদনকারী কারখানা রয়েছে। ফাঁস করা তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের গোয়েন্দারা বিশ্বের বিভিন্ন সেলুলার নেটওয়ার্কে ভয়েস ও ইন্টারনেট ব্যবস্থায় নজরদারি করতে এই হ্যাকিং আক্রমণ চালিয়েছে।

প্রতিক্ষণ/এডি/জয়

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G