গোয়ালন্দে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

প্রকাশঃ এপ্রিল ২১, ২০১৫ সময়ঃ ২:২০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৩৮ অপরাহ্ণ

জেলা প্রতিনিধি

murderরাজবাড়ীর গোয়ালন্দে যুবলীগের এক কর্মীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।

নিহতের নাম শরিফুজ্জামান পলাশ (৩০)। সে উপজেলার উজানচর ইউনিয়নের জয়নুদ্দিন সরদার পাড়ার সিদ্দিক ব্যাপারির ছেলে এবং যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

জানা গেছে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় পলাশ নিজ বাড়ি থেকে গোয়ালন্দে যাচ্ছিলেন। পথে দড়াপের ডাঙ্গি নামক স্থনে ৪/৫ জন সশস্ত্র সন্ত্রাসী তাকে এলোপাতারী কুপিয়ে মারাত্বক জখম করে পালিয়ে যায়।

আহত অবস্থায় তাকে গোয়ালন্দ হাসপাতালে ও পরে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

গোয়ালন্দ ঘাট থানার পরিদর্শক এ কে এম নাসির উল্লাহ জানান, পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকান্ড ঘটতে পারে।

প্রতিক্ষণ/তপু

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G