গ্যালাক্সি এস৫ এ ২০ হাজার টাকা ছাড়

প্রকাশঃ ফেব্রুয়ারি ২১, ২০১৫ সময়ঃ ৯:২১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:২১ পূর্বাহ্ণ

আইটি ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

download (3)অবাক করার মত হলেও সত্য ২০,১০০ টাকা ছাড়ে বাংলাদেশের গ্রাহকরা এখন স্যামসাং গ্যালাক্সি এস৫ কিনতে পারবেন মাত্র ৩৯,৯০০ টাকায়।

গ্যালাক্সি এস৫ ডিভাইসটিতে রয়েছে শক্তিশালী ১.৯ গিগাহার্টজ অক্টা কোর প্রসেসর। এই ধূলা এবং পানি রোধী ডিভাইসটিতে রয়েছে ফিঙ্গার স্ক্যানার যার মাধ্যমে একটি সুরক্ষিত বায়োমেট্রিক স্ক্রিন লকিং ফিচার পরিচালিত হয়। এই হ্যান্ডসেটটিতে রয়েছে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা এবং দ্রুততম ফোকাস, সিলেকটিভ ফোকাস এবং এইচডিআর প্রিভিউ।

ডিভাইসটিতে আরো রয়েছে আল্ট্রা পাওয়ার সেভিং মোড যার ব্যবহারে ডিস্প্লে সাদা-কালো হয়ে যায় এবং নির্ধারিত কিছু অ্যাপ্লিকেশন পরিচালনার মাধ্যমে ব্যাটরী পাওয়ার কম থাকা সত্ত্বেও ব্যবহারকারীদের জরুরী প্রয়োজনেও সংযুক্ত থাকার সুবিধা করে দেয়।

আরো উন্নত এস হেলথ ৩.০ এর সাহায্যে গ্যালাক্সি এস৫ সুস্থ জীবন যাপনে আরো এক ধাপ এগিয়ে থাকার মাধ্যম হয়ে দাড়ায়।

এই অফারটি শুধুমাত্র স্যামসাং স্মার্টফোন ক্যাফের জন্য প্রযোজ্য। এই বিশেষ ডিসকাউন্ট সম্পর্কে বিস্তারিত জানতে ঘুরে আসতে পারেন আপনার নিকটস্থ স্মার্টফোন ক্যাফে থেকে।

প্রতিক্ষণ/এডি/জয়

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G