ঘাম বাড়বে যত সুগন্ধ ছড়াবে তত!
ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:
চৈত্রের প্রচন্ড গরমে ঘামের যন্ত্রণায় ভুগতে হচ্ছে। কারও হয়তো ঘামের কারণে পোশাক ভিজে যাচ্ছে, তো আবার কারও ঘামের গন্ধ অন্যদের বিরক্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে।
যারা হরহামেশাই এরকম অস্বস্তিতে ভোগেন তাদের জন্য এক খুশির সংবাদ দিয়েছেন বৃট্রেনের একদল বিজ্ঞানী। তারা বলছেন, এখন থেকে যত ঘামবেন ততই সুগন্ধ ছড়িয়ে পড়বে। ঘামের সাথে পাল্লা দিয়ে তাদের বানানো পারফিউম কেবল খুশবুই ছড়াবে না বরং দেহের দুর্গদ্ধও দূর করবে।
বৃট্রেনের বেলফাস্ট কুইন্স বিশ্ববিদ্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বিশ্বে প্রথম এ জাতীয় পারফিউম তৈরি করা হলো। যত বেশি আর্দ্রতার সম্পর্কে আসবেে এটি ততই বেশি করে সুগন্ধ ছড়াবে এবং চারদিক মাতিয়ে তুলবে খুশবুতে।
এ পারফিউমের গন্ধ বিলানোর পদ্ধতিটি আয়নায়িত তরল পদার্থের ভিত্তিতে তৈরি করা হয়েছে। আর আয়নায়িত তরল পদার্থটি তৈরি করা হয়েছে গন্ধহীন লবণ থেকে। আয়নায়িত তরল পদার্থ যখন পানির সংস্পর্শে আসে তখনই মানুষের ত্বকে গন্ধ বিলাতে শুরু করে। এ ছাড়া, দেহের দুর্গন্ধও টেনে নেয় নতুন এই উপাদান।
নতুন এ পারফিউম কবে বাজারে আসবে সে কথা খবরে উল্লেখ করা হয় নি। তবে বলা হয়েছে, এ বিষয়ে পারফিউম কোম্পানিগুলোর সঙ্গে কাজ চলছে।
প্রতিক্ষণ/এডি/পাভেল
























