চট্টগ্রামে বিরোধী ১৬ নেতাকর্মী আটক

প্রকাশঃ মার্চ ২৮, ২০১৫ সময়ঃ ১২:৪৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৪৫ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

attনাশকতামূলক কর্মকাণ্ডের সাথে জড়িত সন্দেহে চট্টগ্রাম মহানগরের পতেঙ্গা থানা শিবিরের সভাপতিসহ বিএনপি-জামায়াতের ১৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার গভীর রাত থেকে শনিবার বেলা ১১ টা পর্যন্ত জেলার বিভিন্ন থানা থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

চট্টগ্রাম জেলা অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মুহাম্মদ নাঈমুল হাসান এর সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, নাশকতার অভিযোগে দায়ের করা মামলার আসামিদের গ্রেপ্তারের অংশ হিসেবে শুক্রবার গভীর রাতে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে জেলার সীতাকুণ্ড, সাতকানিয়া ও লোহাগাড়া থানা এলাকা থেকে বিএনপি-জামায়াতের ১০ জনকে আটক করা হয়েছে।

এদিকে শনিবার সকালে অভিযান চালিয়ে নগরীর পতেঙ্গা থানা ছাত্র শিবিরের সভাপতি ফজলুর রহমান রুবেল (২৪) ও তার ৫ সহযোগীকে আটক করে পুলিশ।

প্রতিক্ষণ/এডি/জাহিদ

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G