চবির ১২ শিক্ষার্থী পাচ্ছেন ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’

প্রকাশঃ মার্চ ২০, ২০১৭ সময়ঃ ৬:০০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:০০ অপরাহ্ণ

মিনহাজুল ইসলাম তুহিন,চবি প্রতিনিধি:

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক প্রবর্তিত প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৩-১৪ সেশনের জন্য মনোনীত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ১২ শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের আওয়াতাধীন মেডিকেল কলেজের ২ শিক্ষার্থী।

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক শাখার প্রধান এস এম আকবর হোসাইন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের আওয়াতাধীন যে সকল শিক্ষার্থী ২০১৩ ও ২০১৪ সালে অনুষদভিত্তিক অসাধারণ ফল ও প্রথম স্থান অর্জন করেছেন এরকম ১৪ জনের নামের তালিকা ইউজিসির কার্যালয়ে পাঠানো হয়। পরে তারা এই ১৪ জনকে প্রধানমন্ত্রীর স্বর্ণপদকের জন্য মনোনীত করেন।

এ পদকে ভূষিত হওয়া শিক্ষার্থীরা হলেন- কলা ও মানববিদ্যা অনুষদের আরবি বিভাগের দুই কৃতি শিক্ষার্থী মো.জাহেদ উল্লাহ ও রবিউল হাসান, বিজ্ঞান অনুষদের পরিবেশ বিজ্ঞান বিভাগের নিশিতা আইভি, সমাজবিজ্ঞান অনুষদের অর্থনীতি বিভাগের মাহমুদা আকতার খানম, ব্যবসায় প্রশাসন অনুষদের মার্কেটিং স্টাডিজ অ্যান্ড ইন্টারন্যাশনাল মার্কেটিং বিভাগের অদিতা বড়ুয়া, জীব বিজ্ঞান অনুষদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের মোহাম্মদ তোহা আকবর, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের মিজবাহ-উল হক, বিজ্ঞান অনুষদের গণিত বিভাগের মাসুদা আকতার, ব্যবসায় প্রশাসন অনুষদের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগের শিরাজুম মুনিরা নিরা, আইন অনুষদের মো. খালেদ মিয়া, বায়োলজিক্যাল সায়েন্স অনুষদের মাইক্রোবায়োলজি বিভাগের সোহানা আল সানজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের মো. মোহাইমিনুল ইসলাম, মেডিকেল কলেজ থেকে সামিয়া চৌধুরী ও মো.নুর-ই-আজম।

আগামীকাল মঙ্গলবার সকাল ৯টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই কৃতি শিক্ষার্থীদের স্বর্ণপদক দেয়ার কথা রয়েছে।

উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের মেধাবিকাশে উৎসাহিত করতেই ইউজিসি ২০০৬ সাল থেকে প্রধানমন্ত্রীর এই স্বর্ণপদক প্রবর্তন করে।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G