চলছে ৭২ ঘন্টার হরতাল

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৫, ২০১৫ সময়ঃ ৮:৫৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৫৬ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক,প্রতিক্ষণ ডট কম

33570_a_2বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের চলমান অবরোধ কর্মসূচির পাশাপাশি রোববার (১৫ ফেব্রুয়ারি) থেকে দেশব্যাপী শুরু হয়েছে ৭২ ঘণ্টার হরতাল।

আজ রোববার সকাল ৬টা থেকে এ হরতাল শুরু হয়। যা চলবে বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৬টা পর্যন্ত।

এদিকে হরতাল সমর্থনে এখন পর্যন্ত কোথাও কোনো মিছিল বা পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি। রাজধানীতে যান চলাচল অন্য দিনের মতো স্বাভাবিকই রয়েছে।

বিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় জোট নেত্রী খালেদা জিয়ার পক্ষে বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদ এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে এ বিবৃতি পাঠানো হয়। গত সপ্তাহেও টানা পাঁচদিন হরতাল পালন করে জোটটি।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘নির্দলীয় সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের মৌলিক ও মানবাধিকার প্রতিষ্ঠা, গ্রেফতার হওয়া বিএনপি ও ২০ দলীয় জোটের সিনিয়র নেতা ও সব রাজবন্দির মুক্তির দাবিতে এবং দেশব্যাপী ক্রসফায়ারের মাধ্যমে অসংখ্য নেতাকর্মীকে হত্যা ও গুলি করে পঙ্গু ও আহত করা, বিরোধীদলীয় নেতাকর্মীসহ নিরীহ জনগণকে গণগ্রেফতার, বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ ও কুক্ষিগতকরণ এবং খালেদা জিয়াকে অভুক্ত রেখে ‘হত্যার ষড়যন্ত্র’, সাংবাদিক নির্যাতন ও সংবাদ মাধ্যম নিয়ন্ত্রণের প্রতিবাদে এ হরতাল আহ্বান করা হয়েছে।’

৫ জানুয়ারিকে গণতন্ত্র হত্যা দিবস পালন করতে না দেওয়া, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ এনে ও দেশব্যাপী দলীয় নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে ০৫ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি ঘোষণা করেন জোট নেত্রী খালেদা জিয়া। যা এখনও অব্যাহত রয়েছে।

প্রতিক্ষণ/এডি/রিফাত

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G