চাঁদপুরে অটোরিকশা উল্টে নিহত ১

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৪, ২০১৫ সময়ঃ ৫:০৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:০৯ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

chadpurচাঁদপুরে সিএনজিচালিত অটোরিকশা উল্টে বাচ্চু শেখ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

শনিবার দুপুরে সদর উপজেলার দোকানঘর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বাচ্চু শেখের বাড়ি একই উপজেলার বহরিয়া গ্রামে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাইয়ুম জানান, বাচ্চু শেখ অটোরিকশায় করে চাঁদপুর শহরে যাচ্ছিলেন। পথে দোকানঘর এলাকায় অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি সদর হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রতিক্ষণ /এডি/কামাল

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G