চাঁদপুরে ১১ জন আটক

প্রকাশঃ মার্চ ২, ২০১৫ সময়ঃ ১০:০১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:০১ পূর্বাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

arrest 2চাঁদপুর সদর, ফরিদগঞ্জ ও কচুয়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি-জামায়াতের ১১ কর্মীকে আটক করেছে পুলিশ।

রোববার রাত থেকে সোমবার সকাল নয়টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক কর্মীদের মধ্যে, জামায়াতে আট ও বিএনপির তিনজন রয়েছে। এদের মধ্যে চাঁদপুর সদরে আট, ফরিদগঞ্জে দুই ও কচুয়ায় একজন।

চাঁদপুরের পুলিশ  সুপার মো. আমির জাফর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আটক কর্মীরা হরতাল অবরোধে নাশকতার পরিকল্পনা করছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এদের মধ্যে কারো কারো বিরুদ্ধে আগের নাশকতার মামলা রয়েছে।

প্রতিক্ষণ /এডি/মাহবুব

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G